ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে ফিরলেন কথাসাহিত্যিক আফসানা বেগম

কথাসাহিত্যিক আফসানা বেগম জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে পুনরায় যোগদান করেছেন।

রবিবার (১৭ মে) তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন বলে জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৪ মে আফসানা বেগমকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছিল। এরপর রবিবার তিনি যোগদান করেন।

এর আগে, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে আফসানা বেগম জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তার মেয়াদ ছিল দুই বছর। তবে গত জানুয়ারিতে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তার নিয়োগ বাতিল করেছিল অন্তর্বর্তী সরকার।

একই পদে আবারও নিয়োগ পেলেন আফসানা বেগম। এবার তাকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে ফিরলেন কথাসাহিত্যিক আফসানা বেগম

আপডেট সময় : ১০:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬