রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি।
গতকাল রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে হাসিবুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনাল-২ মোট ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। এই মামলায় হাসিবুর রশিদকে প্রধান আসামি হিসেবে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
রিপোর্টারের নাম 





















