ঢাকা ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

নতুন পে-স্কেলে লাগবে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা, ধাপে ধাপে বাস্তবায়নের পথে সরকার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই নতুন পে-স্কেলের জন্য বরাদ্দ রাখা হতে পারে। তবে বিপুল অর্থের সংস্থান চ্যালেঞ্জ হওয়ায় একবারে পুরো সুবিধা কার্যকর না করে তিন ধাপে এটি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা এবং পেনশন খাতে অতিরিক্ত ২৫ হাজার কোটি টাকাসহ মোট প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকার প্রয়োজন হবে বলে হিসাব করা হয়েছে। এ বিষয়ে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি বিভিন্ন সুপারিশ বিশ্লেষণ করে চূড়ান্ত মতামত দেবে।

আগামী ৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ওই বাজেটেই নতুন পে-স্কেলের ঘোষণা ও কাঠামো তুলে ধরা হতে পারে বলে জানা গেছে। প্রথম ধাপে আগামী বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার সম্ভাব্য বরাদ্দ রাখা হতে পারে এবং এ পর্যায়ে মূল বেতনের একটি অংশ বাড়ানো হবে। পরবর্তী অর্থবছরে বাকি অংশ এবং ২০২৮-২৯ অর্থবছরে অন্যান্য সুবিধা শতভাগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। নতুন কাঠামোর আওতায় প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি চাকরিজীবী ও প্রায় ৯ লাখ পেনশনার আর্থিক সুবিধা পাবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে-স্কেলের প্রস্তাব নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে চূড়ান্ত পর্যালোচনা চলছে এবং আগামী অর্থবছর থেকেই এটি বাস্তবায়ন শুরু করার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করা হতে পারে। তবে এসব প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি; গেজেট বা প্রজ্ঞাপন জারি হলে আগামী জুলাই থেকে বাস্তবায়ন শুরু হতে পারে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈধ কার্ড ছাড়াই হলে থাকছেন ৩ ছাত্রদল কর্মী

নতুন পে-স্কেলে লাগবে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা, ধাপে ধাপে বাস্তবায়নের পথে সরকার

আপডেট সময় : ০১:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬