ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

তুরাগে একাধিক লাশ উদ্ধারের খবরটি গুজব, স্পষ্ট করল ডিএমপি

তুরাগ নদী থেকে একাধিক ব্যক্তির মরদেহ উদ্ধারের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করা হয়।

সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখেছে পুলিশ। তবে তুরাগ, পল্লবী ও রূপনগর থানা এলাকায় এ ধরনের কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। এমনকি এসব এলাকায় কোনো হত্যাকাণ্ড বা লাশ উদ্ধারের বিষয়ে কোনো অভিযোগ কিংবা সাধারণ ডায়েরিও নথিভুক্ত হয়নি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আমিনবাজার নৌ পুলিশ কর্তৃক একটি লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে এবং সেই প্রেক্ষিতে দারুসসালাম থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে একাধিক লাশের দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা নেই। সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার এবং যাচাই না করে কোনো সংবাদ শেয়ার না করার আহ্বান জানিয়েছে ডিএমপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ইশতেহারে শরীয়া বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উল্লেখ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

তুরাগে একাধিক লাশ উদ্ধারের খবরটি গুজব, স্পষ্ট করল ডিএমপি

আপডেট সময় : ১০:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬