ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধ: অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জলদস্যু আটক

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে কুখ্যাত জলদস্যু ‘করিম শরীফ বাহিনী’র সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় তিন সক্রিয় জলদস্যুকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ আটক করা হয়েছে। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। আটককৃতরা হলেন মোরেলগঞ্জের মো. মেহেদী হাসান ও মো. রমজান শরীফ এবং ফরিদপুরের ভাঙ্গার এক বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার থেকে সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খালী এলাকায় বিশেষ অভিযান শুরু হয়। অভিযানের একপর্যায়ে জলদস্যুরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। প্রায় দুই দিনব্যাপী চলা এই অভিযানের পর পালানোর সময় তিন দস্যুকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ এবং ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শরণখোলা থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ইউরেনিয়াম জব্দে মার্কিন গোপন সামরিক অভিযান স্থগিত করলেন ট্রাম্প

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধ: অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জলদস্যু আটক

আপডেট সময় : ০৫:২৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬