ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বান্দরবানের লামায় ইটভাটার পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় এক যুবকের মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় ইটভাটার জন্য পাহাড়ের মাটি কাটতে গিয়ে মাটিচাপায় মো. সাইফুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা রাম্যাখোলায় অবস্থিত এসবিএম ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ওই এলাকার মাহাবুব আলমের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সাইফুল ইটভাটার জন্য পাহাড়ের মাটি কেটে ট্রলিতে বোঝাই করছিলেন। এ সময় হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়লে তিনি মাটির নিচে চাপা পড়েন। সহকর্মী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় একটি তদন্ত শুরু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাহাড় কাটার ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার কোনো গাফিলতি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামে পাউবোর বাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি

বান্দরবানের লামায় ইটভাটার পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় এক যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৩:০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬