ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

মিরসরাইয়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ৮২ কেজি গাঁজাসহ এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৪০ হাজার টাকা বলে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার (১৫ মে) পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় চট্টগ্রামমুখী একটি ট্রাককে সন্দেহ হলে সেটি থামিয়ে তল্লাশি করা হলে ট্রাকের পেছনের অংশে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক আশরাফ উদ্দিন রাহাতকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাহাত ফেনী সদর উপজেলার সুন্দরপুর এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রাহাত পুলিশকে জানান, বারৈয়ারহাট এলাকায় আসার পর ট্রাকের অপর চালক রকিবুল ইসলাম সুজন কৌশলে নেমে যান এবং তাকে গাড়িটি চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ইউরেনিয়াম জব্দে মার্কিন গোপন সামরিক অভিযান স্থগিত করলেন ট্রাম্প

মিরসরাইয়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬