ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ফেনীতে স্বর্ণের দুল লুট করতে প্রবাসীর স্ত্রীকে হত্যা: রাজমিস্ত্রি গ্রেপ্তার

ফেনীর সদর উপজেলায় স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার চাঞ্চল্যকর রহস্য উন্মোচন করেছে পিবিআই। নিহতের নাম রিনা আক্তার (৪৪)। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম নামের এক রাজমিস্ত্রিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঋণের কিস্তির টাকা জোগাড় করতে না পেরে তিনি এই নৃশংস হত্যাকাণ্ড ঘটান বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

তদন্ত সূত্রে জানা গেছে, গত ১২ মে বিকেলে রিনা আক্তার তাদের নির্মাণাধীন নতুন বাড়িতে পানি দিতে যান। সেখানে একা পেয়ে সাইফুল তাকে আক্রমণ করেন এবং শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন। এরপর নিহতের কান থেকে স্বর্ণের দুল খুলে নিয়ে লাশটি নির্মাণাধীন ভবনের মেঝেতে বালু চাপা দিয়ে পালিয়ে যান। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর বালুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

পিবিআই ফেনীর পুলিশ সুপার জানিয়েছেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দোকান থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। ধৃত সাইফুল ওই বাড়িতেই শ্রমিক হিসেবে কাজ করতেন। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ইউরেনিয়াম জব্দে মার্কিন গোপন সামরিক অভিযান স্থগিত করলেন ট্রাম্প

ফেনীতে স্বর্ণের দুল লুট করতে প্রবাসীর স্ত্রীকে হত্যা: রাজমিস্ত্রি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬