ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বরিশালে চাঁদা না পেয়ে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করল কিশোর গ্যাং

বরিশাল নগরীতে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বাবু শিকদার (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবার ভোররাতে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বাবু শিকদার ওই এলাকার কালাম শিকদারের ছেলে এবং দুই সন্তানের জনক।

নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় কিশোর গ্যাং নিয়ন্ত্রক ‘টোকাই মধু’ দীর্ঘদিন ধরে বাবুর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে রাজি না হওয়ায় শুক্রবার ফজর নামাজের আগে মধুর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় স্থানীয়রা ধাওয়া করে ‘কালা শহীদ’ ও ‘মটু সিয়াম’ নামে দুই হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ চন্দ্র নাথ জানান, কিশোর গ্যাংয়ের হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ঘটনার নেপথ্যে মাদক সংক্রান্ত কোনো বিরোধ থাকতে পারে। পুলিশ ইতোমধ্যে দুজনকে আটক করেছে এবং বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ইউরেনিয়াম জব্দে মার্কিন গোপন সামরিক অভিযান স্থগিত করলেন ট্রাম্প

বরিশালে চাঁদা না পেয়ে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করল কিশোর গ্যাং

আপডেট সময় : ১২:৫৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬