ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সীতাকুণ্ডে গভীর রাতে জুয়ার আসরে অভিযান: ৩ জন আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে হাতেনাতে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারিতল এলাকায় একটি ট্রান্সপোর্ট কোম্পানির টিনশেড ঘরে এই অভিযান চালানো হয়। গোয়েন্দা সংস্থা এনএসআই-এর গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম। এ সময় সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা তাকে সহযোগিতা করেন। আটককৃতরা হলেন—সোনাইছড়ি এলাকার নাজিম উদ্দিন (৪৮), মো. আজম (২৬) এবং নোয়াখালীর রামগতির বাসিন্দা মো. কামাল (৫৮)। অভিযানের টের পেয়ে একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিরা প্রশাসনের কাছে তাদের অপরাধ স্বীকার করেছেন। পরে প্রচলিত জুয়া আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এবং সামাজিক অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ইউরেনিয়াম জব্দে মার্কিন গোপন সামরিক অভিযান স্থগিত করলেন ট্রাম্প

সীতাকুণ্ডে গভীর রাতে জুয়ার আসরে অভিযান: ৩ জন আটক

আপডেট সময় : ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬