ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

নাটোরে মাদক সংশ্লিষ্টতায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

নাটোরের গুরুদাসপুরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ উপজেলা যুবদলের প্রভাবশালী নেতা রেজাউল করিম রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের ১৫১ ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে মাদক ব্যবসার সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও লঘু ধারায় মামলা দায়ের করায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার হামলাইকোল এলাকায় অভিযান চালিয়ে নাজিরপুর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজাকে রুমা আক্তার লাবণী নামের এক নারীসহ আটক করা হয়। এলাকাবাসীর অভিযোগ, ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। আটকের সময় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত নারী মাদক প্রস্তুত করছেন এবং যুবদল নেতা রেজা টাকা গুনছেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই মাদকদ্রব্য সরিয়ে ফেলায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে স্থানীয়রা দাবি করেছেন।

এদিকে নৈতিক স্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রেজাউল করিমকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের নীতি ও আদর্শ পরিপন্থি কাজে জড়িত থাকার অপরাধে তার সদস্যপদ বাতিলসহ স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, আসামিদের কাছে তাৎক্ষণিক মাদক না পাওয়ায় এবং সুনির্দিষ্ট বাদী না থাকায় ১৫১ ধারায় মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ইউরেনিয়াম জব্দে মার্কিন গোপন সামরিক অভিযান স্থগিত করলেন ট্রাম্প

নাটোরে মাদক সংশ্লিষ্টতায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

আপডেট সময় : ১০:৩৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬