বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামালবাহী ট্রাক ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাজেদুর রহমান জুয়েল ও তার সহযোগী সোহান। বুধবার কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিদ্যুৎকেন্দ্রের গুরুত্বপূর্ণ মালামাল বহনকারী একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে র্যাব। অভিযোগ রয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিদ্যুৎকেন্দ্র এলাকাকে কেন্দ্র করে ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























