ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বকশীগঞ্জে অসাবধানতাবশত পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল গৃহবধূর

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিখা আক্তার (২২) নামে দুই সন্তানের এক জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাদারেরচর পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিখা আক্তার ওই গ্রামের সুরুজ্জামানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন শিখা। পথে একই গ্রামের মামুন মিয়া নামের এক ব্যক্তির বাড়ির পাশে পড়ে থাকা একটি বিদ্যুতের তারের সঙ্গে তার সংস্পর্শ ঘটে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এলাকায় থাকা ঝুঁকিপূর্ণ ও অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামে পাউবোর বাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি

বকশীগঞ্জে অসাবধানতাবশত পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল গৃহবধূর

আপডেট সময় : ০৯:২৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬