ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

সারা দেশে লঘুচাপের প্রভাবে বৃষ্টি, আগামী ৩ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি আগামী পাঁচ দিন পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দেওয়া ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে সিলেট বিভাগে কিছু এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তবে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পূর্বাভাসে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকার কথা জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সেটিকে অতিভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দিনাজপুরে সর্বোচ্চ ৮৭ মিলিমিটার এবং ফেনিতে ৬৯ মিলিমিটার ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে, এদিন রাজধানীতে মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সংস্থাটির সন্ধ্যা ৬টায় জারি করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর অপর বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানেও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই ধারা আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, আগামী সোমবার পর্যন্ত সারাদেশেই কমবেশি বৃষ্টি হলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। এরপর থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। তিনি আরও জানান, ওইসব অঞ্চলে বৃষ্টি বাড়লেও শুক্রবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামে পাউবোর বাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি

সারা দেশে লঘুচাপের প্রভাবে বৃষ্টি, আগামী ৩ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

আপডেট সময় : ১১:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬