ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

বিনিয়োগের নতুন দিগন্ত: বাংলাদেশ হয়ে উঠবে আন্তর্জাতিক গন্তব্য, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বর্তমানে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো আন্তর্জাতিক বিনিয়োগের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত হলেও, অদূর ভবিষ্যতে বাংলাদেশও এই তালিকায় যুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে করনীতি এবং বিনিয়োগ-সংশ্লিষ্ট সকল আইন-কানুন সহজীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী “১১তম সেফ এইচভিএসিআর এবং কোল্ড চেইন ২০২৬” শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। সেভার ইন্টারন্যাশনাল লিমিটেড এই প্রদর্শনীর আয়োজক। ১৪ মে থেকে ১৬ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, বাজারে বিদ্যমান অনিয়ম এবং কৃত্রিম বাধা দূর করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ তৈরি করা হবে। সঠিক নীতি নির্ধারণ, স্বচ্ছতা বজায় রাখা এবং একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে আঞ্চলিক বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্ক প্রজাতন্ত্রের দূতাবাস, ঢাকার কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলিউর্ট, ইউনান কমার্শিয়াল রিপ্রেজেন্টেটিভ অফিস ইন বাংলাদেশের পরিচালক লি শিয়াও, বাংলাদেশ এয়ার-কন্ডিশনিং ইকুইপমেন্ট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএইআইএ) সভাপতি লুৎফর রহমান তালুকদার, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি মো. মশিউর রহমান, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সভাপতি আনোয়ার শহীদ, বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (বিআরএএমএ) সভাপতি আনোয়ারুল ইসলাম, অ্যাশ-রে বাংলাদেশ চ্যাপ্টার ও বাংলাদেশ গ্রিন বিল্ডিং একাডেমির সভাপতি ইঞ্জি. আল ইমরান হোসেন, অ্যাশ-রে বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক সভাপতি ইঞ্জি. মো. হাসমতুজ্জামান এবং সেভার ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে ভারতীয় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

বিনিয়োগের নতুন দিগন্ত: বাংলাদেশ হয়ে উঠবে আন্তর্জাতিক গন্তব্য, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপডেট সময় : ১১:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬