সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করেছে নদীভাঙন। সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন নদীগর্ভে বিলীন হওয়ার মুখে। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। শুধু স্কুলই নয়, ভাঙনের কবলে পড়েছে শত শত বিঘা আবাদি জমি ও বসতভিটা।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বর্ষা মৌসুমেও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভাঙনের তীব্রতা বেড়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যমুনার পানি বাড়লেও তা এখনো বিপদসীমার নিচে রয়েছে। ভাঙন রোধে ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ ও বালুর বস্তা ফেলার কাজ চলছে। তবে দ্রুত স্থায়ী সমাধান না হলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বেশ কিছু গ্রাম ও গুরুত্বপূর্ণ স্থাপনা।
রিপোর্টারের নাম 






















