ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

বকশীগঞ্জে ভারতীয় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে সীমান্ত পেরিয়ে আসা ভারতীয় বন্যহাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জয়নাল স্থানীয় মির্ধাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে লাকড়ি সংগ্রহের জন্য পাহাড়ে গিয়েছিলেন জয়নাল আবেদীন। রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন। পরদিন শনিবার সকালে পাহাড়ের জঙ্গলে তার থেঁতলানো মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। ধারণা করা হচ্ছে, বন্যহাতির দল তাকে আক্রমণ করে পিষ্ট করেছে।

ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ভারত থেকে কাঁটাতারের বেড়া পেরিয়ে আসা হাতির দল প্রায়ই লোকালয়ে হানা দেয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি হাতির আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান: হামলা বন্ধে ঐকমত্য, দোহায় বৈঠক

বকশীগঞ্জে ভারতীয় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৪:২৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬