ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের মামলা দায়েরের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির শীর্ষ পর্যায় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং শিশু হত্যার মতো অপরাধের বিচার নিশ্চিত করা এখন তাদের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে বেসামরিক স্থাপনা ও চিকিৎসাকেন্দ্রে হামলার ঘটনাগুলোকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে।
ইরানের দাবি, পশ্চিমা শক্তির মদতে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা ও প্রাণহানি ঘটছে, তার জন্য দায়ী ব্যক্তিদের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। আন্তর্জাতিক বিচারিক সংস্থাগুলোকে নিরপেক্ষভাবে এই তদন্ত পরিচালনার অনুরোধ জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আগ্রাসন রোধে এই বিচার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে তেহরান।
রিপোর্টারের নাম 





















