ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ঘণ্টাখানেকের মধ্যে বাতিল বেরোবির নতুন ভিসির নিয়োগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগ আদেশ জারির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জানানো হয় যে, একই দিনে জারি করা দুটি স্মারকের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত যে আদেশ জারি করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার অধ্যাপক ড. আনিসুর রহমানকে বেরোবির ৭ম উপাচার্য হিসেবে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ছিলেন। নিয়োগ সংক্রান্ত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল যে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই আদেশ বাতিল করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে ভারতীয় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

ঘণ্টাখানেকের মধ্যে বাতিল বেরোবির নতুন ভিসির নিয়োগ

আপডেট সময় : ০৯:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬