ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন এমপি মাসুদ সাঈদী

মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। মালয়েশিয়া সফরের অবকাশে তিনি হাসপাতালে গিয়ে বিএনপির এই নেতার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করে দোয়া করেন।

নিজের ফেসবুক পেজে মাসুদ সাঈদী জানান, পাঁচদিনের ব্যবসায়িক সফরে বুধবার রাতে মালয়েশিয়ায় পৌঁছে বৃহস্পতিবার তিনি মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মির্জা আব্বাস আগের চেয়ে অনেক সুস্থ আছেন। গত ১৩ এপ্রিল তাকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় আনা হয়েছিল।

মাসুদ সাঈদী আরও বলেন, মির্জা আব্বাস শুধু প্রতিবেশীই নন, ঘনিষ্ঠ আত্মীয়ও বটে। ছোটবেলা থেকেই তাকে চেনেন এবং তিনি যখন এমপি, মন্ত্রী বা মেয়র ছিলেন না, তখনও তাদের মধ্যে স্নেহপূর্ণ সম্পর্ক ছিল। তিনি মির্জা আব্বাসের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর কাছে দোয়া করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে হাতুড়ির আঘাতে দোকান কর্মচারীর মৃত্যু, মালিকের ছেলে আটক

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন এমপি মাসুদ সাঈদী

আপডেট সময় : ০৯:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬