ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

পশ্চিমবঙ্গে এবার স্কুলগুলোতে ‘বন্দে মাতরম’ গান গাওয়া বাধ্যতামূলক

পশ্চিমবঙ্গ রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সকালবেলার সমাবেশে বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গান গাওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে এই কার্যক্রমের প্রমাণস্বরূপ ভিডিও করে রাখতে বলা হয়েছে। রাজ্যটির স্কুল শিক্ষা দপ্তর থেকে জারি করা এক অফিশিয়াল চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন স্কুল শুরুর আগে সকল শিক্ষার্থীকে সমাবেশে অংশ নিয়ে জাতীয় এই গান গাইতে হবে এবং স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী সোমবার থেকে রাজ্যের সব স্কুলে সমাবেশের প্রার্থনা হিসেবে ‘বন্দে মাতরম’ চালু করা হবে এবং এটি বাধ্যতামূলক।

১৩ মে জারি করা চিঠি অনুযায়ী, স্কুল প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সমাবেশে সকল শিক্ষার্থী এই গানে অংশ নেয়। এছাড়া, সমাবেশের কার্যক্রম ভিডিও রেকর্ড করার কথাও বলা হয়েছে, যাতে বাস্তবায়নের প্রমাণ রাখা যায়। উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে সাধারণত শুধু জাতীয় সংগীত ‘জন গণ মন’ গাওয়া হতো এবং পরবর্তীতে রাজ্য সরকার ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিও অন্তর্ভুক্ত করেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে ভারতীয় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

পশ্চিমবঙ্গে এবার স্কুলগুলোতে ‘বন্দে মাতরম’ গান গাওয়া বাধ্যতামূলক

আপডেট সময় : ০৯:৫৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬