ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

উজিরপুরে সাংবাদিকের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ, থানায় মামলা

বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক মো. মাহফুজুর রহমান মাসুমের ওপর হামলা, মারধর এবং তার মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও বিভিন্ন পেশাজীবীদের মধ্যে উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মাহফুজুর রহমান মাসুম উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক আমার দেশ ও বৈশাখী টেলিভিশনের উজিরপুর প্রতিনিধি। তিনি অভিযোগ করেছেন, বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উজিরপুর উপজেলা পরিষদের সামনে পূর্বপরিকল্পিতভাবে একটি দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে ঘিরে ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি ও শারীরিকভাবে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। এতে তিনি শারীরিকভাবে আহত হওয়ার পাশাপাশি আর্থিক ও পেশাগত ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি মেহেদী ভুইয়া (৩২), সোহেল রানা (৩৫) ও এমদাদুল কাশেম সেন্টু (৫০)-সহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে এই হামলায় জড়িত থাকার অভিযোগ করেছেন।

মাহফুজুর রহমান মাসুম এই ঘটনাকে পরিকল্পিত হামলা উল্লেখ করে বলেন, একজন পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনকালে এ ধরনের হামলা মতপ্রকাশ ও সংবাদ সংগ্রহের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।

ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের রেকর্ড সমৃদ্ধি ও মরক্কোর ঐতিহাসিক অর্জন: মেটলাইফে ভিনি-হাকিমিদের যত কীর্তি

উজিরপুরে সাংবাদিকের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ, থানায় মামলা

আপডেট সময় : ০৮:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬