ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

পিরোজপুরে শিশুকে ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক শিশুকে ধর্ষণের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম মনিরুজ্জামান এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন নজরুল ইসলাম সরদার ও তাকে সহযোগিতাকারী গোলাপী বেগম।

কারাদণ্ডের পাশাপাশি আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের আগস্ট মাসে মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের এক প্রতিবন্ধী দম্পতির শিশু সন্তানকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়। নজরুল ইসলাম সরদার সরাসরি ধর্ষণে জড়িত ছিলেন এবং গোলাপী বেগম তাকে সহায়তা করেছিলেন।

ঘটনার পর স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের রেকর্ড সমৃদ্ধি ও মরক্কোর ঐতিহাসিক অর্জন: মেটলাইফে ভিনি-হাকিমিদের যত কীর্তি

পিরোজপুরে শিশুকে ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৬:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬