ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বাগেরহাটে ছাত্রদলের আনন্দ মিছিল: নবগঠিত কমিটিকে অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল। বুধবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংশ্লিষ্ট নেতাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নতুন কমিটির সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল ও সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুলের নেতৃত্বে নেতাকর্মীরা এই সময় সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলের আদর্শ বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। মিছিলে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মাঝেই তিউনিসিয়ার কোচের বিদায়: দায়িত্ব হার্ভে রেনার্ডের কাঁধে

বাগেরহাটে ছাত্রদলের আনন্দ মিছিল: নবগঠিত কমিটিকে অভিনন্দন

আপডেট সময় : ০৪:০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬