ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

রাজশাহীতে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ শনিবার, যোগ দেবেন জামায়াত আমির

আগামী শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ১১ দলীয় রাজনৈতিক জোটের এক বিশাল বিভাগীয় সমাবেশ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পদ্মার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা, জনদুর্ভোগ নিরসন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবিতে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহীর একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন। জনসভা সফল করতে ইতোমধ্যে লিফলেট বিতরণ ও তৃণমূল পর্যায়ে গণসংযোগ শেষ হয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক বাহিনীও গঠন করা হয়েছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মাঝেই তিউনিসিয়ার কোচের বিদায়: দায়িত্ব হার্ভে রেনার্ডের কাঁধে

রাজশাহীতে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ শনিবার, যোগ দেবেন জামায়াত আমির

আপডেট সময় : ০৪:০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬