ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

পাকুন্দিয়ায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি: রোপণ করা হলো চার শতাধিক গাছ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে চার শতাধিক বৃক্ষ রোপণ করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার নারান্দী এলাকার একটি সড়কে নারান্দী ইউনিয়ন ছাত্রদল এই পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে।

নারান্দী উচ্চ বিদ্যালয় থেকে আজলদী বাজার পর্যন্ত সড়কের দুপাশে বিভিন্ন প্রজাতির প্রায় ৪০০ চারা গাছ রোপণ করা হয়। এই উদ্যোগ স্থানীয় পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করছেন।

ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইজাজুল হোসেন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন সরকার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আনিসুজ্জমান বাচ্চু, ইউনিয়ন জাসাসের আহ্বায়ক রোমান মিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহান শাহ এবং ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব রবিন প্রমুখ। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারান্দী ইউনিয়ন ছাত্রদল এই চার শতাধিক বৃক্ষরোপণ করেছে। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে উপজেলার সবকটি ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মাঝেই তিউনিসিয়ার কোচের বিদায়: দায়িত্ব হার্ভে রেনার্ডের কাঁধে

পাকুন্দিয়ায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি: রোপণ করা হলো চার শতাধিক গাছ

আপডেট সময় : ০৩:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬