ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

এশিয়া-প্যাসিফিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন মিয়া গোলাম পরওয়ার

এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে মালয়েশিয়া সফরে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। বুধবার দিবাগত রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

এই সফরে তার সঙ্গী হিসেবে রয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজে আয়োজিত একটি বিশেষ সেমিনারে তিনি বক্তব্য রাখবেন। তার বক্তৃতার মূল বিষয়বস্তু হবে ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামী কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ: অগ্রযাত্রার পথ’।

সম্মেলন শেষে আগামী ২০ মে সকালে তার দেশে ফেরার কথা রয়েছে। রাজনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মাঝেই তিউনিসিয়ার কোচের বিদায়: দায়িত্ব হার্ভে রেনার্ডের কাঁধে

এশিয়া-প্যাসিফিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন মিয়া গোলাম পরওয়ার

আপডেট সময় : ১২:৪১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬