ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চট্টগ্রামের দুই বিএনপি প্রার্থীর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের বিএনপি দলীয় দুই প্রার্থী আসলাম চৌধুরী (চট্টগ্রাম-৪) এবং সারোয়ার আলমগীর (চট্টগ্রাম-২) আপাতত সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারছেন না। তাদের ফলাফল ঘোষণা ও শপথগ্রহণের অনুমতি চেয়ে করা পৃথক আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নথিভুক্ত হয়েছে। পূর্ণাঙ্গ আপিল শুনানির জন্য আগামী ৯ জুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ প্রদান করেন। এর ফলে তাদের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ স্থগিত করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ঋণখেলাপির অভিযোগে গত ৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে তাদের ফলাফল প্রকাশ স্থগিত রাখা হয়েছিল। যদিও তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছিলেন।

এর আগে, ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে বৈধ ঘোষণা করা হলেও, ব্যাংক কর্তৃপক্ষের করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দেয়। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে নির্বাচন করার সুযোগ দিলেও, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত রাখার নির্দেশ দেয়। এই আদেশের কারণে আসলাম চৌধুরী বিজয়ী হলেও তার ফলাফল প্রকাশিত হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসা হত্যায় দণ্ডপ্রাপ্তদের পক্ষে শুনানির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ হাইকোর্টের

চট্টগ্রামের দুই বিএনপি প্রার্থীর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ স্থগিত

আপডেট সময় : ১২:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬