ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

কুতুবদিয়ায় বিএনপি এমপির অনুদান পেলেন যুবলীগ নেতা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ

কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। এমপির দেওয়া সুবিধাভোগীর তালিকায় দেখা গেছে কুতুবদিয়া দক্ষিণ ধুরুং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু ওমরের নাম। এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও হতাশা দেখা দিয়েছে।

তৃণমূলের নেতাদের অভিযোগ, দলের ত্যাগী ও নির্যাতিত কর্মীদের অবমূল্যায়ন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকে আর্থিক সহায়তা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইউনিয়ন যুবদলের সভাপতি থেকে শুরু করে উপজেলা বিএনপির শীর্ষ নেতারা এই তালিকা প্রণয়ন নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তাদের দাবি, যারা বিগত সরকারের আমলে হামলা-মামলার শিকার হয়ে রাজপথে লড়াই করেছেন, তাদের বঞ্চিত করে এমন সিদ্ধান্ত তৃণমূলের রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মাঝেই তিউনিসিয়ার কোচের বিদায়: দায়িত্ব হার্ভে রেনার্ডের কাঁধে

কুতুবদিয়ায় বিএনপি এমপির অনুদান পেলেন যুবলীগ নেতা, তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ

আপডেট সময় : ১২:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬