এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ২০২৬ সালের রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের পূর্বাভাস অনুযায়ী, হিজরি ১৪৪৭ সনে রমজান মাসের চাঁদ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সেদিন চাঁদ দেখার পরিস্থিতি চ্যালেঞ্জিং হতে পারে।
এই পূর্বাভাস অনুযায়ী, রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। চলতি হিসাব অনুযায়ী, রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।
যদি জ্যোতির্বৈজ্ঞানিক এই পূর্বাভাস সঠিক হয় এবং রমজান ৩০ দিনে সম্পন্ন হয়, তবে ২০২৬ সালের ২০ মার্চ (শুক্রবার) শাওয়ালের প্রথম দিন এবং ঈদুল ফিতর উদযাপিত হবে। এই হিসেবে, আমিরাতের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী বাসিন্দারা ১৯ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত চারদিনের ছুটি পেতে পারেন।
তবে এই তারিখগুলো কেবলই পূর্বাভাস। রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত ঘোষণা আমিরাতের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে দেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























