ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

আড়াইহাজারে প্রাইভেটকার আটকে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ডাকাত আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-আড়াইহাজার মহাসড়কে একটি প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টার সময় দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। যাত্রীদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। পরে জনতা ও পুলিশ যৌথভাবে এদের আটক করে।

বুধবার বিকেল চারটার দিকে দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন চাঁদপুরের হাইমচর উপজেলার বাগুলা এলাকার আজিজুল হকের ছেলে বাদশা দেওয়ান (৪০) এবং একই এলাকার ফারুক (৫০)। পুলিশের ভাষ্যমতে, বাদশা দেওয়ান একটি ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিত এবং ফারুক তার সহযোগী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি দল প্রাইভেটকার নিয়ে পাল্লা এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে তারা চলন্ত একটি প্রাইভেটকারের গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা ডাকচিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া দেয়।

খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার সহায়তায় বাদশা দেওয়ান ও ফারুককে আটক করে। তবে তাদের সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতকদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার বলেন, ‘প্রাইভেটকার আটকে ছিনতাইয়ের চেষ্টার সময় যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে জনতা ও পুলিশের সহায়তায় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গভীর রাতে ইন্টারনেটে মানুষ যা বেশি খোঁজে: উঠে এলো চমকপ্রদ তথ্য

আড়াইহাজারে প্রাইভেটকার আটকে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ডাকাত আটক

আপডেট সময় : ১০:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬