ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

অস্ট্রেলিয়ায় বাতিল হলো দেড় বিলিয়ন ডলারের ট্রাম্প টাওয়ার প্রকল্প: ভাবমূর্তি সংকটের দাবি

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে প্রস্তাবিত ১.৫ বিলিয়ন ডলারের বিলাসবহুল ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার’ নির্মাণ প্রকল্প ভেস্তে গেছে। স্থানীয় ডেভেলপার প্রতিষ্ঠান আলটাস প্রপার্টি গ্রুপ এই মেগা প্রকল্প থেকে সরে আসার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ট্রাম্প ব্র্যান্ডটি অস্ট্রেলীয়দের কাছে তার আকর্ষণ হারিয়েছে এবং এটি ব্যবসায়িকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প অর্গানাইজেশনের এরিক ট্রাম্প এবং আলটাস প্রপার্টি গ্রুপের ডেভিড ইয়ং ফ্লোরিডার মার-এ-লাগোতে এক বৈঠকে এই টাওয়ার নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সে সময় এটিকে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ভবন এবং বিলাসিতার প্রতীক হিসেবে প্রচার করা হয়েছিল। তবে মাত্র কয়েক মাসের ব্যবধানে দুই পক্ষের সম্পর্কের চরম অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত প্রকল্পটি বাতিলের ঘোষণা আসে।

ডেভিড ইয়ং এক বিবৃতিতে জানান, ইরান ইস্যুসহ আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান ট্রাম্প ব্র্যান্ডের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে ট্রাম্প অর্গানাইজেশন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, আলটাস প্রপার্টি গ্রুপ চুক্তির মৌলিক আর্থিক শর্তাবলী এবং দায়বদ্ধতা পূরণে ব্যর্থ হয়েছে। মাসের পর মাস আলোচনা ও প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তারা আর্থিক সক্ষমতা প্রমাণ করতে পারেনি বলেই প্রকল্পটি বাতিল হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ালটনের নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে

অস্ট্রেলিয়ায় বাতিল হলো দেড় বিলিয়ন ডলারের ট্রাম্প টাওয়ার প্রকল্প: ভাবমূর্তি সংকটের দাবি

আপডেট সময় : ০৭:০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬