ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে পুনরুদ্ধার করেছে ইরান: মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

ইরানের সামরিক শক্তিকে ‘চূর্ণবিচূর্ণ’ বলে দাবি করে আসা মার্কিন প্রশাসনের বক্তব্যের ঠিক বিপরীত চিত্র উঠে এসেছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর গোপন মূল্যায়নে। নতুন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, ইরান তাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঘাঁটি, মোবাইল লঞ্চার এবং ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলো পুনরায় কার্যকর করে তুলেছে। এমনকি হরমুজ প্রণালির কৌশলগত অবস্থানে থাকা ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টিই এখন সচল রয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান তাদের যুদ্ধপূর্ব ক্ষেপণাস্ত্র মজুত ও মোবাইল লঞ্চারের প্রায় ৭০ শতাংশ এখনো অক্ষত রেখেছে। এর মধ্যে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র—উভয়ই রয়েছে। ট্রাম্প প্রশাসন ইরানের সক্ষমতা ধ্বংসের দাবি করলেও, গোয়েন্দা তথ্য বলছে ইরান এখনো মার্কিন যুদ্ধজাহাজ ও তেলবাহী জাহাজগুলোর জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সক্ষমতা পুনরুদ্ধারের ফলে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের শেষ ষোলোয় প্যারাগুয়ের আচরণ ‘লজ্জাজনক’, ক্ষুব্ধ ফুটবল কিংবদন্তিরা

ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে পুনরুদ্ধার করেছে ইরান: মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় : ০৫:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬