ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ পারমাণবিক ক্ষেপণাস্ত্র সারমাতের সফল পরীক্ষা চালাল রাশিয়া

নতুন প্রজন্মের অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাত’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রকে বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ বলে দাবি করেছেন। বুধবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে পুতিন জানান, চলতি বছরের শেষ নাগাদ সারমাত ক্ষেপণাস্ত্রটি আনুষ্ঠানিকভাবে রুশ সামরিক বাহিনীতে যুক্ত করা হবে।

পুতিনের মতে, সারমাতের ধ্বংসক্ষমতা পশ্চিমা বিশ্বের যেকোনো সমমানের ক্ষেপণাস্ত্রের তুলনায় চার গুণ বেশি এবং এটি ৩৫ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। তিনি আরও দাবি করেন, এই ক্ষেপণাস্ত্রটি বর্তমান ও ভবিষ্যতের যেকোনো উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারবে। পশ্চিমা বিশ্বে ‘স্যাটান ২’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি মূলত পুরোনো সোভিয়েত আমলের ‘ভয়েভোদা’ ক্ষেপণাস্ত্রের স্থলাভিষিক্ত হচ্ছে।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’-এর মেয়াদ শেষ হওয়ার পর মস্কোর এই শক্তি প্রদর্শন বৈশ্বিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। যদিও দুই দেশ উচ্চপর্যায়ের সামরিক সংলাপের বিষয়ে সম্মত হয়েছে, তবে নতুন কোনো কার্যকর অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির অগ্রগতি এখনও লক্ষ্য করা যায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, সারমাতের এই সফল পরীক্ষা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের শেষ ষোলোয় প্যারাগুয়ের আচরণ ‘লজ্জাজনক’, ক্ষুব্ধ ফুটবল কিংবদন্তিরা

বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ পারমাণবিক ক্ষেপণাস্ত্র সারমাতের সফল পরীক্ষা চালাল রাশিয়া

আপডেট সময় : ০৪:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬