পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিধায়ক হিসেবে এই শপথ পাঠ করেন। নন্দীগ্রাম ও কলকাতার ভবানীপুর—উভয় আসন থেকেই তিনি জয়লাভ করেছেন। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী, আপাতত তিনি ভবানীপুর আসনের বিধায়ক হিসেবেই শপথ গ্রহণ করেছেন।
শপথ গ্রহণ শেষে শুভেন্দু অধিকারী জানান, আইনি বাধ্যবাধকতার কারণে তাকে যেকোনো একটি আসন থেকে পদত্যাগ করতে হবে। তিনি আরও বলেন, “আমি ভবানীপুর থেকে শপথ নিলেও নন্দীগ্রাম কেন্দ্রের মানুষের স্বার্থ রক্ষায় সর্বদা পাশে থাকব এবং ওই অঞ্চলের উন্নয়ন কার্যক্রম নিয়মিত তদারকি করব।”
একই দিনে শুভেন্দু ছাড়াও আরও কয়েকজন নবনির্বাচিত বিধায়ক শপথ নিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নবনিযুক্ত মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক এবং অশোক কীর্তনিয়া। এর আগে মঙ্গলবার বিজেপি বিধায়ক তাপস রায় প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেন। রাজ্যপাল আরএন রভি তাকে শপথবাক্য পাঠ করান। লোকভবনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ পদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























