ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ঝড়ো হাওয়ায় পদ্মা উত্তাল, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

কালবৈশাখী ঝড়ের প্রভাবে পদ্মা নদী উত্তাল হয়ে পড়ায় রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার বিকেল ৩টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ছোট-বড় সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে। এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঝোড়ো হাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ফেরি সার্ভিস পুনরায় চালু করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর তিস্তার পানি, নীলফামারীতে বন্যার শঙ্কা

ঝড়ো হাওয়ায় পদ্মা উত্তাল, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

আপডেট সময় : ০৪:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬