ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

জ্বালানি সাশ্রয়ে কৃচ্ছ্রসাধন: নিজের গাড়িবহর অর্ধেকে নামিয়ে আনছেন নরেন্দ্র মোদি

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ব্যক্তিগত গাড়িবহরে যানবাহনের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে তার বহরে বৈদ্যুতিক গাড়ির (ইভি) সংখ্যা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ সুরক্ষা বাহিনী (এসপিজি) ইতিমধ্যেই এই নির্দেশনা কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে।

মোদির এই ব্যয় সংকোচন নীতি অনুসরণ করে ভারতের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও তাদের সরকারি গাড়িবহরের আকার ছোট করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজস্থান, মধ্যপ্রদেশ ও দিল্লির স্থানীয় সরকার প্রধানরা এই তালিকায় রয়েছেন। মূলত মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিজনিত অর্থনৈতিক চাপ মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী মোদি দেশবাসীকে জাতীয় দায়িত্বশীলতা বজায় রেখে জীবনযাপনের আহ্বান জানিয়েছেন এবং স্থানীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করেছেন। এছাড়া বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে অপ্রয়োজনীয় স্বর্ণ ক্রয় এবং ব্যয়বহুল বিদেশ ভ্রমণ ও বিদেশে বিয়ের আয়োজন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের শেষ ষোলোয় প্যারাগুয়ের আচরণ ‘লজ্জাজনক’, ক্ষুব্ধ ফুটবল কিংবদন্তিরা

জ্বালানি সাশ্রয়ে কৃচ্ছ্রসাধন: নিজের গাড়িবহর অর্ধেকে নামিয়ে আনছেন নরেন্দ্র মোদি

আপডেট সময় : ০৩:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬