ঢাকা ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাজ্য: ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের সামরিক পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্য। এই মিশনের আওতায় ওই অঞ্চলে অত্যাধুনিক ড্রোন, টাইফুন যুদ্ধবিমান এবং রয়্যাল নেভির শক্তিশালী যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্রপথে ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিশেষ মিশনে প্রায় ১১ কোটি ৫০ লাখ পাউন্ড ব্যয় করা হবে বলে জানা গেছে। পরিকল্পনার অংশ হিসেবে স্বয়ংক্রিয় মাইন শনাক্তকরণ ব্যবস্থা ও ড্রোন প্রতিরোধ প্রযুক্তি ব্যবহার করা হবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, এটি একটি সহযোগিতামূলক মিশন যার লক্ষ্য আন্তর্জাতিক জলসীমায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা। বর্তমানে মধ্যপ্রাচ্যে এক হাজারের বেশি ব্রিটিশ সেনা অবস্থান করছে এবং পরিস্থিতি অনুযায়ী এই অভিযান যে কোনো সময় সক্রিয় করা হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের শেষ ষোলোয় প্যারাগুয়ের আচরণ ‘লজ্জাজনক’, ক্ষুব্ধ ফুটবল কিংবদন্তিরা

হরমুজ প্রণালিতে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাজ্য: ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েন

আপডেট সময় : ০৩:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬