ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন যে, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের পথে প্রধান অন্তরায় হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সদিচ্ছার অভাব এবং তাদের উস্কানিমূলক আচরণ। সম্প্রতি তেহরানে নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস মটজফেল্ড ক্রাভিকের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে উভয় নেতা অঞ্চলের বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং আলোচনা প্রক্রিয়ার সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আরাগচি বলেন, ওয়াশিংটন ও ইসরাইলের সামরিক আগ্রাসন এবং ইরানের সমুদ্রবন্দরগুলোতে অন্যায্য অবরোধের কারণেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তিনি আরও জানান, ইরান আন্তর্জাতিক আইন মেনে এই জলপথের সুরক্ষায় নিজস্ব বিধিমালা তৈরি করছে। অন্যদিকে, নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস দেন।
রিপোর্টারের নাম 























