ঢাকা ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ভেনেজুয়েলার মানচিত্রের ওপর আমেরিকান পতাকা বসিয়ে সেটিকে ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে উল্লেখ করে একটি গ্রাফিক পোস্ট করেন।

এই উসকানিমূলক পোস্টটি প্রকাশিত হয় যখন ট্রাম্প একটি উচ্চ পর্যায়ের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে যাচ্ছিলেন। এর একদিন আগে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ স্পষ্ট করে বলেছেন যে, তার দেশ কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার কথা চিন্তা করেনি এবং তারা কোনোভাবেই মার্কিন হস্তক্ষেপ বা আধিপত্য মেনে নিতে রাজি নয়।

সম্প্রতি ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভেনেজুয়েলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্যে পরিণত করার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তিনি দাবি করেন, কয়েক মাস ধরেই তিনি তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার ওপর ‘নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছেন।

অন্যদিকে, ভেনেজুয়েলার নতুন সরকার ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে। তারা বিদেশি বিনিয়োগের জন্য, বিশেষ করে মার্কিন কোম্পানির জন্য দেশটির খনি ও তেল খাত উন্মুক্ত করেছে। তবে দেশটির বিরোধী দল নির্বাচনের দাবি জানাচ্ছে এবং এই নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে ডেলসি রদ্রিগেজ নিশ্চিত নন বলে জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের শেষ ষোলোয় প্যারাগুয়ের আচরণ ‘লজ্জাজনক’, ক্ষুব্ধ ফুটবল কিংবদন্তিরা

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ট্রাম্পের

আপডেট সময় : ০৩:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬