ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

নাটোরের লালপুরে চালকের হাত-পা ও চোখ বেঁধে ভ্যান ছিনতাই

নাটোরের লালপুরে এক ভ্যান চালককে হাত-পা ও চোখ বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে তার ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার কদিমচিলান-চাঁনপুর সড়কের পুকুরপাড়া বিল এলাকায় এই ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ভ্যান চালক সারোয়ার (৫০) কদিমচিলান ইউনিয়নের দাইড়পাড়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে চানপুর বাজার থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে নির্জন সড়কে চারজন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা সারোয়ারের হাত-পা ও চোখ বেঁধে তাকে রাস্তার পাশে ফেলে রেখে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

কিছুক্ষণ পর সারোয়ার নিজে বাঁধন খুলে বাড়িতে ফিরে আসেন এবং স্থানীয়দের ঘটনাটি অবহিত করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে মধু সংগ্রহ: ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

নাটোরের লালপুরে চালকের হাত-পা ও চোখ বেঁধে ভ্যান ছিনতাই

আপডেট সময় : ০৩:৩১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬