ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

মুক্তাগাছায় বাবার ঘর থেকে ৩৫ লাখ টাকা চুরি: ছেলেসহ গ্রেপ্তার ২, উদ্ধার ২১ লাখ

ময়মনসিংহের মুক্তাগাছায় এক ব্যক্তির ঘর থেকে ৩৫ লাখ টাকা চুরির চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভুক্তভোগীর ছেলে সৌরভ মিয়া ও তার সহযোগী জনিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাদের আটক করার পাশাপাশি চুরি হওয়া টাকার মধ্যে ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মে বিরাশি গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ঘর থেকে বিশাল অঙ্কের এই অর্থ চুরি হয়। পরে তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মুক্তাগাছা থানায় মামলা করেন। তদন্তের এক পর্যায়ে পুলিশ রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে ১৮ লাখ টাকাসহ গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মুক্তাগাছার চর কুষ্টিয়া এলাকায় এক আত্মীয়ের গোয়ালঘর থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। চুরির বাকি টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে মধু সংগ্রহ: ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

মুক্তাগাছায় বাবার ঘর থেকে ৩৫ লাখ টাকা চুরি: ছেলেসহ গ্রেপ্তার ২, উদ্ধার ২১ লাখ

আপডেট সময় : ০৩:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬