কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবস্থাপনার জন্য নতুন একটি আইনি নীতিমালা বা বিধিমালা প্রণয়ন করছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করেই এই নতুন নিয়মাবলি তৈরি করা হচ্ছে। সম্প্রতি তেহরানে নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস মটজফেল্ড ক্রাভিকের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই তথ্য প্রকাশ করেন।
আরাগচি অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মূলে রয়েছে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত সামরিক আগ্রাসন এবং সমুদ্রবন্দরগুলোতে অন্যায্য অবরোধ। তিনি আরও উল্লেখ করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের উসকানিমূলক বক্তব্য এবং আন্তরিকতার অভাব এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনের পথে বড় বাধা। ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, এই কৌশলগত জলপথের নিরাপত্তা ও আইনি কাঠামো নিশ্চিত করতেই তারা এই নতুন আন্তর্জাতিক আইনি ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন।
রিপোর্টারের নাম 























