ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

তেঁতুলিয়ায় মাদকসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ৩০ পিস ট্যাপেন্টাডল

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. শামীম হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাকিমপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। শামীম ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শামীমের বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এসময় তার প্যান্টের পকেট থেকে নিষিদ্ধ এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান জানান, গ্রেপ্তারকৃত শামীমের বিরুদ্ধে এলাকায় একাধিক মাদক মামলা রয়েছে। নতুন এই ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে মধু সংগ্রহ: ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

তেঁতুলিয়ায় মাদকসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ৩০ পিস ট্যাপেন্টাডল

আপডেট সময় : ০৩:২৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬