ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে এবং সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ কমাতে রিপাবলিকানদের সমর্থন চেয়েছেন মার্কিন সিনেটর চাক শুমার। তিনি অভিযোগ করেছেন, যুদ্ধ অব্যাহত থাকার কারণে আমেরিকায় জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ নাগরিকদের জীবনযাত্রার ওপর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শুমার উল্লেখ করেন, বর্তমান প্রশাসনের যুদ্ধংদেহী মনোভাবের কারণে প্রতি গ্যালন গ্যাসের দাম ৪.৫০ ডলার ছাড়িয়ে গেছে। তিনি রিপাবলিকানদের প্রতি আহ্বান জানান যেন তারা ডেমোক্র্যাটদের আনা ‘ওয়ার পাওয়ারস রেজুলেশন’ সমর্থন করেন। এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো কংগ্রেসের পূর্ব অনুমতি ছাড়া প্রেসিডেন্টের দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করা।
সিনেটর শুমার আরও বলেন, রিপাবলিকানরা যদি সত্যিই জনকল্যাণ এবং মার্কিন সেনাদের নিরাপত্তার বিষয়ে আন্তরিক হয়, তবে তাদের উচিত এই সংঘাত অবসানে একমত হওয়া। উল্লেখ্য, ডেমোক্র্যাটরা ইতোমধ্যেই সপ্তমবারের মতো এই প্রস্তাব পাসের উদ্যোগ নিয়েছে, যা মার্কিন রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
রিপোর্টারের নাম 























