ঢাকা ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সৌদি যুবরাজ ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফোনালাপে দুই শীর্ষ নেতা বর্তমান আঞ্চলিক পরিস্থিতির বিভিন্ন দিক ও সাম্প্রতিক উন্নয়ন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। এ সময় তারা মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষায় পারস্পরিক সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নিরাপত্তা ইস্যুর পাশাপাশি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন নিয়েও কথা বলেন দুই নেতা। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের শেষ ষোলোয় প্যারাগুয়ের আচরণ ‘লজ্জাজনক’, ক্ষুব্ধ ফুটবল কিংবদন্তিরা

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সৌদি যুবরাজ ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

আপডেট সময় : ০২:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬