ইরানের রাজধানী তেহরানে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের ভূকম্পন কেন্দ্রের বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সংস্থা আইআরআইবি নিশ্চিত করেছে যে, তেহরান ও মাজানদারান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।
রিপোর্টারের নাম 























