যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা নিয়ে তিনি চিন্তিত নন বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, তার প্রধান এবং একমাত্র ভাবনা হলো ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতিতে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতিকে তেহরানের সঙ্গে একটি চুক্তি করতে কতটা উৎসাহিত করছে? এর জবাবে ট্রাম্প দ্বিধাহীনভাবে বলেন, ‘একটুও না।’
তিনি আরও বলেন, ‘ইরানের বিষয়ে আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।’
আরেক সাংবাদিক যখন জানতে চান, ইরানের সঙ্গে সংঘাতের কারণে আমেরিকানদের ওপর যে অর্থনৈতিক চাপ পড়ছে, তিনি সেটিকে আমলে নিচ্ছেন কি না, তখন ট্রাম্পের সোজাসাপ্টা জবাব ছিল, ‘যুক্তরাষ্ট্রের সবাই বোঝেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা যাবে না।’ মূলত, ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ক্রমশ কঠিন হয়ে উঠছে।
রিপোর্টারের নাম 























