ইরান যুদ্ধসহ চলমান বৈশ্বিক অস্থিরতার প্রভাবে যুক্তরাষ্ট্রে ক্রমাগতভাবে বাড়ছে মূল্যস্ফীতি। গত চার বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ বেড়েছে দেশটির মুদিপণ্যের দাম। মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, এপ্রিল মাসে দেশটিতে মুদিপণ্যের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই উল্লম্ফন সেই সতর্কবার্তাকেই সত্য প্রমাণ করে যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং অন্যান্য ভূ-রাজনৈতিক উত্তেজনা যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জন্য খাদ্যপণ্যের খরচ বাড়িয়ে দিচ্ছে।
বার্ষিক ভিত্তিতে, গত তিন মাস আগের তুলনায় তাজা সবজির দাম ৪৪ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে তুলনামূলকভাবে কম বেড়েছে রুটি ও দুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। রুটির দাম বেড়েছে ৮ শতাংশ এবং দুধের দাম ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে, ইরান যুদ্ধ এবং অন্যান্য বৈশ্বিক কারণ উভয়ের প্রভাবে কফি ও গরুর মাংসের দামে আকস্মিক পরিবর্তন দেখা যাচ্ছে। পরিবহন খরচ বৃদ্ধি এবং ব্যাপক চাহিদার কারণে এসব পণ্যের দাম বাড়ছে। গত তিন মাসে, যুক্তরাষ্ট্রে কফির দাম বার্ষিক ২২ শতাংশের বেশি হারে বেড়েছে।
রিপোর্টারের নাম 























