ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

সারাদেশে ১৯ উপজেলায় কৃষক কার্ড বিতরণ: পাইলটিং শুরু হতে পারে জুনে

দেশের ১৯টি উপজেলায় কৃষক কার্ড বিতরণের কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। বর্তমানে ১৫টি উপজেলায় এই কার্যক্রম চালু থাকলেও নতুন চারটি উপজেলা যুক্ত করে এর পরিধি বাড়ানো হবে। আগামী জুন মাস নাগাদ এই পাইলটিং কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সম্ভাব্য চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয় বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা কাজ করছেন। তবে কৃষিমন্ত্রী স্পর্শকাতর এই কার্যক্রম নিজস্ব ব্যবস্থাপনায় তদারকির মাধ্যমে সুষম বণ্টন নিশ্চিত করার পক্ষে মত দিয়েছেন। এই বিষয়গুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। প্রি-পাইলটিং পর্যায়ে কিছু ত্রুটি ধরা পড়ায়, সেগুলো সমাধান করে স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষক কার্ড বিতরণের উপর জোর দেওয়া হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান জানিয়েছেন, কৃষক কার্ড বিতরণ সংক্রান্ত কোর কমিটির বৈঠকে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ৩১ দফার একটি এই কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের এই কার্ডের আওতায় আনা হবে। প্রাক-পাইলটিং কার্যক্রম এবং আগামীতে শুরু হতে যাওয়া পাইলটিং নিয়ে বৈঠকে নতুন চারটি উপজেলা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে সেগুলোর নাম এখনো চূড়ান্ত হয়নি।

কৃষি মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা কৃষক কার্ড বিতরণে বিশ্বব্যাংকের সম্পৃক্ততা চান। বর্তমানে চলমান কৃষক কার্ড প্রকল্পে বিশ্বব্যাংকের দুটি প্রকল্পের অর্থ ব্যয় হচ্ছে। দেশব্যাপী এই কার্যক্রম বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হবে, তাই বিশ্বব্যাংকের সম্পৃক্ততা সরকারের আর্থিক চাপ কমাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

প্রকল্পের আওতায় ১৩৯ ধরনের সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা থাকলেও, বর্তমানে ছয় থেকে আটটি সুবিধার বিষয়ই বেশি আলোচিত হচ্ছে। তবে প্রাক-পাইলটিং পর্যায়ে বেশ কিছু জটিলতা সামনে এসেছে, যা সমাধানে সরকার কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

সারাদেশে ১৯ উপজেলায় কৃষক কার্ড বিতরণ: পাইলটিং শুরু হতে পারে জুনে

আপডেট সময় : ০২:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬